Live update news
গাজীপুর বিএনপির জ্যেষ্ঠ নেতা অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লা ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরের  শিক্ষক সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন গাজীপুর বিএনপির জৈষ্ঠ নেতা জাতীয়তাবাদী আদর্শের উজ্জ্বল নক্ষত্র গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ সিরাজুল হক মোল্লা।  ৪৭ ভোটের ব্যবধানে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকীকে পরাজিত করেন।  বুধবার (১ জুলাই) নির্বাচনের প্রধান নির্বাচন  কমিশনার অধ্যাপক ড.মোহাম্মদ আনোয়ারুল আবেদীন স্বাক্ষরিত ফলাফলে এই তথ্য জানানো হয়েছে। তার  এই বিজয়ে  গাজীপুরের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন শুভেচ্ছা বিনিময় সহ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বিশেষ করে তার জন্মস্থান গাজীপুর সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডের জনগণ আনন্দ অনুভূতি প্রকাশ ও অনলাইনে শুভেচ্ছা বিনিময় সহ শুকরিয়া আদায়  করেন।  গতকাল( ২ জুলাই)  এম আই এস টি গাজীপুরের  সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এম আই এস টির অধ্যক্ষের কামড়ায়  তাকে সংবর্ধনা,  কুশল বিনিময় ও সকলকে মিষ্টি মুখ করানো হয়। এসময় উপস্থিত ছিলেন  এম আই এস টির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ  মোস্তাকিম, উপ-পরিচালক, অধ্যাপক  ড. হায়দার আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী অধ্যাপক ড. প্রণব কুমার সাহা , অধ্যাপক শফিকুল ইসলাম সরকার, রেজিস্টার ও সহযোগী অধ্যাপক আমির হাসানাত খান পাঠান, এইচ আর ডিরেক্টর মাসুদ সরকার, শিক্ষক কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সজিব খান , সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক ইকবাল মাহমুদ সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। ইঞ্জিনিয়ার মোহাম্মদ  মোস্তাকিম তার বক্তব্যে বলেন, এ বিজয় আমাদের সকলের,এ বিজয় প্রমাণ করে স্যারের প্রজ্ঞা ও দূরদর্শিতা, বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন।  পরিশেষে ড.অধ্যাপক মোঃ সিরাজুল হক মোল্লা এমআইএসটি পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও এম আই এস টির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

২ সপ্তাহ Ago
বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেল এর আওতাধীন  সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ১৮ টি পরিবারের মাঝে ৭৬ লক্ষ টাকার চেক প্রদান

ঢাকা মেট্রো-২ সার্কেল এর আওতাধীন  সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ও নিহত ১৮ টি পরিবারের অনুকুলে ৭৬ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১ টার দিকে বিআরটিএ, ঢাকা মেট্রো-২ সার্কেল, ইকুরিয়া, কেরানীগঞ্জ, ঢাকা এর কার্যালয়ে উপপরিচালক (ইঞ্জঃ), মোঃ আইনুল হুদা চৌধুরী সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের হাতে এই চেক তুলে দেন। উপপরিচালক (ইঞ্জঃ) মোঃ আইনুল হুদা চৌধুরী বলেন, রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সড়ক দুর্ঘটনায় যাদের স্বজন হারিয়েছে তাদেরকে আর ফিরে পাওয়া যাবে না। সেই সাথে এই টাকা তাদের শান্তনা দেয়া যাবে না। এই অনুদানের মাধ্যমে এটাই উপলব্দি করানো যে সরকার সবসময় আপনাদের পাশে আছে। সকলের প্রতি অনুরোধ রাস্তায় চলাচলের ক্ষেত্রে সকলেই সতর্ক থাকবেন। নিজের জীবনের প্রতি গুরুত্ব দিবেন। এ বিষয়ে বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা মেট্রো-২ সার্কেল এর আওতাধীন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ও নিহতদের আর্থিক সহায়তা প্রদারে জন্য স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের প্রেক্ষিতে ১৮ টি পরিবারের মাঝে ৭৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১২ টি পরিবারকে ৫ লক্ষ, ৫ টি পরিবারে ৩ লক্ষ এবং ১ টি পরিবারে ১ লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়েছে।

৩ সপ্তাহ Ago
ইকুরিয়া বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালত-৫ এর অভিযানে ০৪ দালালকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ইকুরিয়া ঢাকা মেট্রো-২ সার্কেল কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট। গ্রাহকদের সাথে প্রতারণায় জড়িত থাকার দায়ে দালাল চক্রের ০৪(চার) জনকে আটক করে বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হাই। আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ০২ (দুই) জনকে ৪০(চল্লিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি ০২ (দুই) জনকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিআরটিএ'র ভ্রমমাণ আদালত-৫ এর মোঃ আবদুল হাই, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট । এসময় অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়। আটককৃতরা হলেন, ১. মোঃ আব্দুস সালাম;  ২. মোঃ পিন্টু; ৩. নুর মোহাম্মদ; ৪. মোঃ ইয়াছিন আরাফাত। এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হাই বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি গ্রাহকদের উদ্দেশে বলেন, বিআরটিএ আগত গ্রাহকগণ সরাসরি বিআরটিএ’র কর্মকর্তা কর্মচারীর কাছে আসলে দ্রুত সেবা পাবেন।

৩ সপ্তাহ Ago
চট্টগ্রামে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করল পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি

বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় সংগঠনের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার বিকাল ৪টায় চট্টগ্রাম জেলা পরিষদের সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হোসেন দিদার, শিশু বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জোহরা, নির্বাহী সদস্য মোহাম্মদ দিলদার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

৪ মাস Ago
বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেল এর আওতাধীন  সড়ক দুর্ঘটনায়  আহত ও নিহত ১৮ টি পরিবারের মাঝে ৭৬ লক্ষ টাকার চেক প্রদান
বাংলাদেশ
বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেল এর আওতাধীন  সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ১৮ টি পরিবারের মাঝে ৭৬ লক্ষ টাকার চেক প্রদান

ঢাকা মেট্রো-২ সার্কেল এর আওতাধীন  সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ও নিহত ১৮ টি পরিবারের অনুকুলে ৭৬ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১ টার দিকে বিআরটিএ, ঢাকা মেট্রো-২ সার্কেল, ইকুরিয়া, কেরানীগঞ্জ, ঢাকা এর কার্যালয়ে উপপরিচালক (ইঞ্জঃ), মোঃ আইনুল হুদা চৌধুরী সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের হাতে এই চেক তুলে দেন। উপপরিচালক (ইঞ্জঃ) মোঃ আইনুল হুদা চৌধুরী বলেন, রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সড়ক দুর্ঘটনায় যাদের স্বজন হারিয়েছে তাদেরকে আর ফিরে পাওয়া যাবে না। সেই সাথে এই টাকা তাদের শান্তনা দেয়া যাবে না। এই অনুদানের মাধ্যমে এটাই উপলব্দি করানো যে সরকার সবসময় আপনাদের পাশে আছে। সকলের প্রতি অনুরোধ রাস্তায় চলাচলের ক্ষেত্রে সকলেই সতর্ক থাকবেন। নিজের জীবনের প্রতি গুরুত্ব দিবেন। এ বিষয়ে বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা মেট্রো-২ সার্কেল এর আওতাধীন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ও নিহতদের আর্থিক সহায়তা প্রদারে জন্য স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের প্রেক্ষিতে ১৮ টি পরিবারের মাঝে ৭৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১২ টি পরিবারকে ৫ লক্ষ, ৫ টি পরিবারে ৩ লক্ষ এবং ১ টি পরিবারে ১ লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়েছে।

Admin জুন ১৮, ২০২৬ 0
গাজীপুর বিএনপির জ্যেষ্ঠ নেতা অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লা ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি
গাজীপুর বিএনপির জ্যেষ্ঠ নেতা অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লা ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরের  শিক্ষক সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন গাজীপুর বিএনপির জৈষ্ঠ নেতা জাতীয়তাবাদী আদর্শের উজ্জ্বল নক্ষত্র গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ সিরাজুল হক মোল্লা।  ৪৭ ভোটের ব্যবধানে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকীকে পরাজিত করেন।  বুধবার (১ জুলাই) নির্বাচনের প্রধান নির্বাচন  কমিশনার অধ্যাপক ড.মোহাম্মদ আনোয়ারুল আবেদীন স্বাক্ষরিত ফলাফলে এই তথ্য জানানো হয়েছে। তার  এই বিজয়ে  গাজীপুরের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন শুভেচ্ছা বিনিময় সহ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বিশেষ করে তার জন্মস্থান গাজীপুর সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডের জনগণ আনন্দ অনুভূতি প্রকাশ ও অনলাইনে শুভেচ্ছা বিনিময় সহ শুকরিয়া আদায়  করেন।  গতকাল( ২ জুলাই)  এম আই এস টি গাজীপুরের  সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এম আই এস টির অধ্যক্ষের কামড়ায়  তাকে সংবর্ধনা,  কুশল বিনিময় ও সকলকে মিষ্টি মুখ করানো হয়। এসময় উপস্থিত ছিলেন  এম আই এস টির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ  মোস্তাকিম, উপ-পরিচালক, অধ্যাপক  ড. হায়দার আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী অধ্যাপক ড. প্রণব কুমার সাহা , অধ্যাপক শফিকুল ইসলাম সরকার, রেজিস্টার ও সহযোগী অধ্যাপক আমির হাসানাত খান পাঠান, এইচ আর ডিরেক্টর মাসুদ সরকার, শিক্ষক কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সজিব খান , সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক ইকবাল মাহমুদ সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। ইঞ্জিনিয়ার মোহাম্মদ  মোস্তাকিম তার বক্তব্যে বলেন, এ বিজয় আমাদের সকলের,এ বিজয় প্রমাণ করে স্যারের প্রজ্ঞা ও দূরদর্শিতা, বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন।  পরিশেষে ড.অধ্যাপক মোঃ সিরাজুল হক মোল্লা এমআইএসটি পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও এম আই এস টির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির (Md. Ali Hossain Fakir) গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আইজিপির দায়িত্বভার গ্রহণ করেছেন। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএন'র অতিরিক্ত আইজি ছিলেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএম এর স্থলাভিষিক্ত হলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনাব মোঃ আলী হোসেন ফকির-কে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।  জনাব মোঃ আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।  তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও পেশাদারত্বের সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ এবং এসপিবিএন-এ কর্মরত ছিলেন। জনাব মোঃ আলী হোসেন ফকির কসোভো ও  আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন।  তিনি সরকারি দায়িত্ব পালন এবং প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়া, তিনি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স) ও এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। জনাব মোঃ আলী হোসেন ফকির ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। এর আগে নবনিযুক্ত আইজিপি আজ বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

এইচএসসিতে কৃতিত্বপূর্ণ সাফল্য: অধ্যক্ষের হাত থেকে সম্মাননা পেলেন তাসপিয়া

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে কৃতিত্বপূর্ণ জিপিএ–৫ অর্জনের মাধ্যমে ঢাকা ক্যান্টনমেন্ট শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে সর্বোচ্চ ফলাফলের নজির স্থাপন করেছে শিক্ষার্থী তাসপিয়া আর ইসলাম। তার এই ব্যতিক্রমী সাফল্যের স্বীকৃতিস্বরূপ কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ ২৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কর্নেল মুহাম্মদ সাদিক মাহমুদআনুষ্ঠানিকভাবে তাসপিয়ার হাতে এই সম্মাননা তুলে দেন। এ সময় অধ্যক্ষ বলেন ,তাসপিয়ার এই অর্জন শুধু কলেজ নয়, পুরো ক্যান্টনমেন্ট শিক্ষা ব্যবস্থার জন্য গর্বের।অনুসন্ধানে জানা গেছে, তাসপিয়া আর ইসলাম ছোটবেলা থেকেই মেধা ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। তিনি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় ধারাবাহিকভাবে জিপিএ–৫ অর্জন করেন। সেই ধারাবাহিক সাফল্যের স্বাভাবিক পরিণতিই তার এইচএসসির ফলাফল।তাসপিয়া বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামের সন্তান। রাজধানীতে লেখাপড়া করলেও নিজ গ্রামের সঙ্গে তার গভীর সংযোগ ও পরিচয় বজায় রয়েছে।তার বাবা রফিকুল ইসলাম জাকির একজন পরিচিত সাংবাদিক, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বর্তমানে এসটিভি বাংলার প্রধান নির্বাহী পরিচালক এবং মিরপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মেয়ের এই সাফল্যে অনুভূতি প্রকাশ করে তিনি বলেন,তাসপিয়ার অর্জন আমাদের পরিবারের নয়, সকল শুভানুধ্যায়ী ও শিক্ষকদের সম্মিলিত দোয়ার ফসল। তিনি কন্যার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, তাসপিয়া আর ইসলামের এই অর্জন আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে

চট্টগ্রামে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করল পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি
চট্টগ্রামে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করল পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি

বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় সংগঠনের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার বিকাল ৪টায় চট্টগ্রাম জেলা পরিষদের সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হোসেন দিদার, শিশু বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জোহরা, নির্বাহী সদস্য মোহাম্মদ দিলদার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

টেস্ট ক্রিকেটে দুই স্তরের পরিকল্পনা বাতিল, ফিরতে পারে ওয়ানডে সুপার লিগ
টেস্ট ক্রিকেটে দুই স্তরের পরিকল্পনা বাতিল, ফিরতে পারে ওয়ানডে সুপার লিগ

টেস্ট ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করার পরিকল্পনা হিসেবে দ্বিস্তরভিত্তিক কাঠামোর কথা আলোচনায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল হওয়ার পথে। পরিবর্তে, আইসিসি ২০২৭–২৯ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২টি পূর্ণ সদস্য দেশকেই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। দুবাইয়ে আইসিসির ত্রৈমাসিক বৈঠকে একটি ওয়ার্কিং গ্রুপ, যার নেতৃত্বে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রজার টুজ, এই প্রস্তাব বোর্ডে উপস্থাপন করেছে। প্রস্তাব অনুমোদিত হলে দ্বিস্তর কাঠামো বাতিল এবং সকল টেস্ট খেলুড়ে দেশকে নিয়ে পরবর্তী চক্র আয়োজন করা হবে। এছাড়া বন্ধ হওয়া ওয়ানডে সুপার লিগও পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই স্তরের টেস্ট ধারণা বহুদিন ধরে আলোচনায় থাকলেও অর্থনৈতিক ও খেলোয়াড়দের সুবিধা-অসুবিধা নিয়ে দ্বিধার কারণে তা বাস্তবায়িত হয়নি। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান বড় দলের সঙ্গে খেলার সুযোগ কমে যাওয়ার আশঙ্কায় এর বিরোধিতা করেছে। নতুন পরিকল্পনায় আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকেও অন্তর্ভুক্ত করার সম্ভাবনা আছে। প্রতিটি দলকে নির্দিষ্ট সংখ্যক টেস্ট খেলতে হবে, তবে সেই সংখ্যা এখনো নির্ধারিত হয়নি। আইসিসি জানিয়েছে, এতে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা বজায় থাকবে এবং ছোট দেশগুলোর জন্য নতুন উদ্দীপনা তৈরি হবে। ওয়ানডে ফরম্যাটেও কিছু পরিবর্তন হতে পারে। ২০২৩ বিশ্বকাপের পর বন্ধ হওয়া ওয়ানডে সুপার লিগ পুনরায় চালু হতে পারে। নতুন লিগ কত দল নিয়ে এবং কোন পদ্ধতিতে আয়োজন হবে, তা এখনও চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে ২০২৮ সাল থেকে এটি শুরু হতে পারে। আইসিসি এছাড়া টি–টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের কাঠামোও পরিবর্তনের কথা ভাবছে, যেখানে অলিম্পিকের মতো বৈশ্বিক বাছাইপর্বে সহযোগী ও পিছিয়ে থাকা পূর্ণ সদস্যরাও অংশ নিতে পারবে। পরবর্তী বছরের শুরুর দিকে আইসিসির সভায় এসব প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ

Recommended posts

রাজনীতি

View more
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
Admin ফেব্রুয়ারি ৪, ২০২৬ 0

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বিসিপিসি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য নবগঠিত এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন ও উদ্বোধন ঘোষণা করা হয় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিশিষ্ট সাংবাদিক, সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবনির্বাচিত নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নবগঠিত কমিটিতে মো. জানে আলম রনি সভাপতি এবং মো. আল সাইদ রুবেল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন এস. এম. খোকন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবনির্বাচিত সভাপতি মো. জানে আলম রনি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে পুরো অনুষ্ঠানটি এক ভাবগম্ভীর ও মর্যাদাপূর্ণ পরিবেশে অগ্রসর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক এবং হিউম্যান এইড ইন্টারন্যাশনালের উপদেষ্টা খান সেলিম রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব শুরু থেকেই সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবগঠিত কমিটি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ-এর প্রধান সম্পাদক আওরঙ্গজেব কামাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পেশাগত মর্যাদা ও নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের আপস করা যাবে না। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে ভূমিকা রাখবে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সেহলী পারভীন। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকতার সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং সমাজ গঠনে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মাহিদুল হাসান সরকার এবং সহ-সভাপতি মো. মোজাম্মেল হোসেন বাবু। তাঁরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা অনুসরণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ খান, ভাইস চেয়ারম্যান হিউম্যান এইড ইন্টারন্যাশনাল ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব এবং এম. এ. এ. সৌরভ খান, প্রধান সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত ও সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ভূঁইয়া কামরুল হাসান সোহাগ, মহিলা বিষয়ক সম্পাদিকা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সহকারী মহাসচিব সাঈদা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সাংগঠনিক সচিব মো. মিঠু মোল্লা এবং কার্যনির্বাহী সদস্য এম. আর. সহিদ। অনুষ্ঠানে সংগঠনের সকল সাংবাদিক সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বক্তারা নবগঠিত কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, এই নেতৃত্ব ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই কমিটি আগামী দিনে সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করবে, পেশাগত মান উন্নয়ন ঘটাবে এবং সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী ভূমিকা পালন করবে।

দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান
দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান
Admin নভেম্বর ২৯, ২০২৫ 0

‘সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ–ও বলেছেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। আজ শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এ কথা বলেন।   বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক ও দলের পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’। দলীয় প্রধানের গুরুতর অসুস্থতার খবর নেতা-কর্মীদের উদ্বিগ্ন করে তুলেছে। অনেকেই মনে করছেন, মায়ের শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুত তারেক রহমান দেশে ফিরতে পারেন। এ পরিস্থিতিতে আজ সকালে তারেক রহমান অসুস্থ মায়ের জন্য দোয়া করা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। তাঁর ওই পোস্ট পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো— ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর রোগমুক্তির জন্য দলমত–নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর রোগমুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বতো সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ‘দেশ–বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাঁদের উচ্চমানের পেশাদারত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে।   ‘সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি। ‘এমন সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ামাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।’

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আছে পরিবারের: মাহদী আমিন
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আছে পরিবারের: মাহদী আমিন
Admin নভেম্বর ২৯, ২০২৫ 0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে পরিবারের। এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন আজ শনিবার এ কথা জানিয়েছেন। এদিকে আজ শনিবার বিকেল পাঁচটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনও ডেকেছে বিএনপি।   দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন লিখেছেন, ‘আমরা যতটুকু শুনেছি, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় সিক্ত আপসহীন নেত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করছে জিয়া পরিবার।’ মাহদী আমিন আরও লিখেন, ‘এই বছরেই লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে চার মাস থেকে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, তাঁদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী।’ এ জন্য সেখানে নিতে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।   মাহদী আমিন লিখেন, খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও, তাঁর চিকিৎসা মূলত দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান। এ বিষয়ে জানতে যোগাযোগ করলে মাহদী আমিন প্রথম আলোকে বলেন, বিএনপি চেয়ারপারসন লন্ডনে যে হাসপাতালে এর আগে চিকিৎসা নিয়েছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাঁকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Follow us

Trending

টেস্ট ক্রিকেটে দুই স্তরের পরিকল্পনা বাতিল, ফিরতে পারে ওয়ানডে সুপার লিগ
টেস্ট ক্রিকেটে দুই স্তরের পরিকল্পনা বাতিল, ফিরতে পারে ওয়ানডে সুপার লিগ

টেস্ট ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করার পরিকল্পনা হিসেবে দ্বিস্তরভিত্তিক কাঠামোর কথা আলোচনায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল হওয়ার পথে। পরিবর্তে, আইসিসি ২০২৭–২৯ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২টি পূর্ণ সদস্য দেশকেই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। দুবাইয়ে আইসিসির ত্রৈমাসিক বৈঠকে একটি ওয়ার্কিং গ্রুপ, যার নেতৃত্বে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রজার টুজ, এই প্রস্তাব বোর্ডে উপস্থাপন করেছে। প্রস্তাব অনুমোদিত হলে দ্বিস্তর কাঠামো বাতিল এবং সকল টেস্ট খেলুড়ে দেশকে নিয়ে পরবর্তী চক্র আয়োজন করা হবে। এছাড়া বন্ধ হওয়া ওয়ানডে সুপার লিগও পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই স্তরের টেস্ট ধারণা বহুদিন ধরে আলোচনায় থাকলেও অর্থনৈতিক ও খেলোয়াড়দের সুবিধা-অসুবিধা নিয়ে দ্বিধার কারণে তা বাস্তবায়িত হয়নি। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান বড় দলের সঙ্গে খেলার সুযোগ কমে যাওয়ার আশঙ্কায় এর বিরোধিতা করেছে। নতুন পরিকল্পনায় আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকেও অন্তর্ভুক্ত করার সম্ভাবনা আছে। প্রতিটি দলকে নির্দিষ্ট সংখ্যক টেস্ট খেলতে হবে, তবে সেই সংখ্যা এখনো নির্ধারিত হয়নি। আইসিসি জানিয়েছে, এতে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা বজায় থাকবে এবং ছোট দেশগুলোর জন্য নতুন উদ্দীপনা তৈরি হবে। ওয়ানডে ফরম্যাটেও কিছু পরিবর্তন হতে পারে। ২০২৩ বিশ্বকাপের পর বন্ধ হওয়া ওয়ানডে সুপার লিগ পুনরায় চালু হতে পারে। নতুন লিগ কত দল নিয়ে এবং কোন পদ্ধতিতে আয়োজন হবে, তা এখনও চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে ২০২৮ সাল থেকে এটি শুরু হতে পারে। আইসিসি এছাড়া টি–টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের কাঠামোও পরিবর্তনের কথা ভাবছে, যেখানে অলিম্পিকের মতো বৈশ্বিক বাছাইপর্বে সহযোগী ও পিছিয়ে থাকা পূর্ণ সদস্যরাও অংশ নিতে পারবে। পরবর্তী বছরের শুরুর দিকে আইসিসির সভায় এসব প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নভেম্বর ২৯, ২০২৫

জাতীয়
শিক্ষা
অপরাধ
খেলাধুলা
বাণিজ্য
বিশ্ব